news menu left
news menu right
Home কৃষি শিল্প বাণিজ্য মানি লন্ডারিং আইন সংশোধন করা হবে : অর্থমন্ত্রী
মানি লন্ডারিং আইন সংশোধন করা হবে : অর্থমন্ত্রী পিডিএফ প্রিন্ট ইমেইল
শনিবার, 31 জুলাই 2010 18:48

 

প্রবাসে প্রতিদিন ডটকম : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, দেশের প্রচলিত মানি লন্ডারিং আইনে অর্থ পাচারের বিষয়টি প্রমাণ করা খুব কঠিন।

তাই এ আইনকে আন্তজার্তিক আইনের সাথে সামঞ্জস্য রেখে যুগোপযোগী করতে হবে। আগামী সংসদ অধিবেশনে এ আইন সংশোধনে প্রস্তাব উত্থাপন করা হবে। শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে চট্টগ্রামের শুল্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মুহিত বলেন, ট্যাক্স দেয়াকে মানুষ যেন ভয় না পায় সে পরিবেশ সৃষ্টি করতে হবে। তাদের বোঝাতে হবে ট্যাক্সের মূল উদ্দেশ্য হচ্ছে দেশে গরিব লোকদের জন্য কিছু করা।

আমাদের সরকার গরিবের সরকার এবং গ্রামবান্ধব সরকার। তিনি বলেন, ১/১১ পরবর্তী সরকার দেশ থেকে বিপুল পরিমাণ টাকা পাচার করেছে। পাচারকৃত সেই টাকার কি পরিমাণ ফেরত আনা সম্ভব হয়েছে-এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, পাচার হওয়া টাকা ফেরত আনার জন্য প্রমাণ প্রয়োজন। প্রমাণ পাওয়াটা খুব কষ্টকর। এ মুহূর্তে আমেরিকার আদালতে কোকোর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তিনি বলেণ, আমাদের দেশে মানি লন্ডারিং আইন সময় উপযোগী নয়। তাই এ আইন সংশোধন করা হবে। মন্ত্রী আরো বলেন, রাজস্ব বিভাগে প্রত্যেক বছর জনবল বাড়ানোর কথা থাকলেও তা হয়ে ওঠে না। যত তাড়াতাড়ি সম্ভব সকল প্রক্রিয়া সম্পন্ন করে এ বিভাগে লোকবল নিয়োগ করা হবে। মন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে গত অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হওয়াতে অর্থমন্ত্রী কাস্টমস কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

 

ধারাবাহিক লেখা


সত্য প্রকাশে আপোষহীন



 



ফিচার সংবাদ

প্রবাস ও প্রবাসীর কথা

ক্রয়-বিক্রয় দেশে বিদেশে

ইতিহাস, ঐতিহ্য ও সাহিত্য



সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহজাহান
ইমেইল ঠিকানা: news@nrb-media.com | news@banglalink.com
© Copyright©2010 Probasha Protidin. All rights reserved. Developed and Designed by Meher Technology.